আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শ্রীউলা গ্রামের মৃত শফিকুল ইসলাম সরদার ওরফে বল্লার ছেলে রিয়াজুল ইসলাম সরদারকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ, নিয়মিত মামলার আসামি কলিমাখালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুবুর রহমান ও ওয়ারেন্টের আসামি কল্যাণপুর গ্রামের মৃত আমির উদ্দিন গাজীর ছেলে মুজাহিদ গাজীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।