নাঙ্গলকোটে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত

মাইনুদ্দিন দুলাল; নাঙ্গলকোট, কুমিল্লা: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৩:২৪ পিএম
নাঙ্গলকোটে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত
ছবি: FNS

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা ডায়াবেটিক সমিতি আয়োজনে শনিবার সকালে বিশ্ব ডায়াবেটিক দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে র ্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ডায়াবেটিক সমিতি মিলনায়তনে ডায়াবেটিক সমিতির সভাপতি কাজি জসীমউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান।ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গল কোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু তাহের, নাঙ্গলকোট পৌর বিএনপির সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল,কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের আহবায়ক মিজানুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি মাস্টার লোক মান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জিলানী, কোষাধক্ষ্য আবু আহমেদ, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, শাহ ইমরান স্বপন, খলিলুর রহমান সোহাগ,কবির খান,ডাক্তার মনোয়ার প্রমুখ। দিবসটি পালন উপলক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে ওষুধ বিতরণ এবং ফ্রি ডায়াবিটিস পরীক্ষা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে