ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ

মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম
ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮২ বস্তা সার জব্দ
ছবি: FNS

জয়পুরহাটের ক্ষেতলালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন দোকান থেকে ৮২ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় লাইসেন্স বিহীন সার ও আলুর বীজ বিক্রিয়ের দায়ে তিনটি দোকানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ক্ষেতলাল পৌর এলাকার করিমপুর তিনমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এ সময় লাইসেন্সবিহীনভাবে সার বিক্রির দায়ে স্বর্ণা ট্রেডার্সকে ৫০০ টাকা এবং সামি ট্রেডার্সকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান দুটি থেকে ৬৭ বস্তা সার জব্দ করে সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। বিক্রয়কৃত ৯৮ হাজার ৬৫০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। এ ছাড়া লাইসেন্সবিহীনভাবে আলুর বীজ বিক্রির দায়ে গোলাম মোস্তফার দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও ১৫ বস্তা সার জব্দ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে