পুঠিয়ায় স্টেডিয়ামের মাঠ সংস্কার না করে

উপজেলা প্রশাসন মাঠ হস্তান্তর নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ক্রিয়ামোদিরা

কে এম রেজা; পুঠিয়া, রাজশাহী: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পিএম
উপজেলা প্রশাসন মাঠ হস্তান্তর নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন ক্রিয়ামোদিরা
ছবি: FNS

রাজশাহীর পুঠিয়ায় স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণ এবং মাঠ সংস্কারের কাজ সঠিকভাবে না করে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান হতে উপজেলা প্রশাসন স্টেডিয়াম মাঠটি হস্তান্তর নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন এলাকার ক্রিয়ামোদিরা।
জানা গেছে, যুব ক্রীড়া উন্নয়ন পরিষদ ও জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে ৫ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে পুঠিয়ায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করছেন, ই-ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ করেছেন। ক্রিয়াবিদদের অভিযোগ,নির্মাণ কাজের প্রথম হতে স্টেডিয়ামের অবকাঠামোর কাজগুলো সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানে সামগ্রী দিয়ে স্টেডিয়ামের কাজ করেছে। নির্মাণের নতুন অবস্থায় স্টেডিয়ামের বসার ৩টি গ্যালারির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়ে ছিল। তখন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে এলাকার ক্রিয়ামোদিরা বলে ছিলেন। তখন তারা আমাদের কথায় কোনরুপ গুরুত্ব দেয়নি এবং গ্যালারির নির্মাণকাজ শেষ করেছেন। দর্শকের গ্যালারিতে বসা চেয়ারগুলো নতুন অবস্থায় নড়ভরে হয়ে পড়ে ছিল। স্টেডিয়ামের কাজ ২০২৫ সালের জুন-জুলাইয়ের ভেতর নির্মাণকাজ শেষ করার কথা ছিল। ইতোমধ্যে ৪ নভেম্বর উপজেলা প্রশাসনের নিকটে ঠিকাদারি প্রতিষ্ঠান স্টেডিয়ামটি হস্তান্তর করেছেন। সরেজমিনে (৮ নভেম্বর) রোববার সকালে স্টেডিয়াম মাঠে গিয়ে দেখা গিয়েছে, কয়েকটি ছোট বাচ্চরা স্টেডিয়ামের মাঠের পাশে মাঠ হতে উঁচু করে নির্মাণ করা পানি পারাপারের ড্রেনের ওপর ত্রিুকেট খেলছে। তারাদের অভিযোগ মাঠে ত্রিুকেট খেলা যাচ্ছে না। মাঠের বেশির ভাগ স্থানে উঁচু-নিচু হয়ে আছে। কারণ সঠিকভাবে মাটি ফেলা হয়নি এবং ত্রিুকেট খেলার জন্য রোলার করা হয়নি। বর্তমানে মাঠে কোনো প্রকার খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। সিয়াম হোসেন নামের স্টেডিয়াম এলাকার ক্রিয়ামোদি ব্যক্তি বলেন, উপজেলা প্রশাসন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে মাঠ হস্তান্তর করে নিলেন। কিন্তু নতুন স্টেডিয়াম মাঠে কোনো রকম খেলাধুলা করা যাচ্ছে না। সে আরও বলেন, উপজেলা প্রশাসন এবং ক্ষমতাসিন দলের একজন প্রভাবশালী নেতার দুইজন ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার মাধ্যমে মাঠটি হস্তান্তর হয়েছে। এখনও মাঠ সংস্কার করতে আরও কয়েক লাখ টাকা লাগবে। লিটন মাহাম্মুদ নামের ব্যক্তি বলেন, উপজেলা কর্তৃপক্ষ যদি তড়িঘড়ি করে মাঠ সংস্কার এবং খেলাধুলা শুরু না করতে পাড়লে,আগামী কয়েক মাসের ভেতর স্টেডিয়ামের গ্যালারির চেয়ারসহ স্টেডিয়ামের অনেক কিছুই নষ্ট ও চুরি হওয়ার সম্ভবনা রয়েছে। আবুল কাশেম নামের ব্যক্তি বলেন, সরকার কয়েক কোটি টাকা ব্যয় করে স্টেডিয়াম নির্মাণ করলেন। কিন্তু হস্তান্তরের পরও সকল প্রকার খেলাধুলা স্টেডিয়ামে হয়ে হচ্ছে না। বর্তমানে বাধ্য হয়ে সরকারি পিএন হাই স্কুল মাঠে সকল প্রকার খেলাধুলা করতে হচ্ছে। নতুন স্টেডিয়াম কিন্তু পুঠিয়াবাসী নতুন মাঠে খেলাধুলা দেখা উপভোগ করতে পারচ্ছেন না। এদিকে ক্রিয়াবিদদের নতুন স্টেডিয়ামে খেলাধুলা করার ভীষণ ইচ্ছা ও উদ্দীপনা আছে।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমানবলেন,আমার একার সিদ্ধান্তে স্টেডিয়াম হস্তাস্তর হয়নি। উপজেলা পরিষদের ত্রিুয়া কমিটির কয়েকজন সদস্য মিলেই স্টেডিয়ামটি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট হতে হস্তাস্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে