“সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (এঝওউ-২)”-এর আওতায় কালাই উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
এতে আরও বক্তব্য দেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো.আব্দুর রহিম আকন্দ, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহবায়ক মৌদুদ আলম ও রফিকুল ইসলাম টুকু চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলেম সরকার প্রমুখ।