ইউএনওর হস্তক্ষেপে

আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ দুই নবম শ্রেণি ছাত্রীর

এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৭:৪৭ পিএম
আগৈলঝাড়ায় বাল্যবিয়ে বন্ধ দুই নবম শ্রেণি ছাত্রীর
ছবি: FNS

বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিরুপম মজুমদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ বাল্যবিবাহ বন্ধ করা হয়। পাশাপাশি বাল্য বিবাহের আয়োজন করায় শিক্ষার্থীর অভিভাবকদের জরিমাবা ও মুচলেকা নেয়াসহ কনের পরিবারকে পরিপূর্ণ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে সতর্ক করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার রাজিহার গ্রামের গ্রামের আব্দুর রহমানের মেয়ে রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিমা মনির বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বাল্যবিয়ে বন্ধের জন্য আগৈলঝাড়া থানার এস আই আল আমিন খালাসি, গ্রামপুলিশ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বাল্যবিয়েটি বন্ধ করা হয়।তথ্য গোপন করে ভুয়া জন্ম সনদ তৈরি ও বাল্যবিয়ে দেয়ার অপরাধে মেয়ের পিতাকে পনেরো হাজার টাকা জরিমানা ও আয়োজনের খাদ্য সামগ্রী নিকটবর্তী এতিমখানায় দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
একদিন অন্যদিকে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের আবুকালাম মাতুবারের ছেলে শওকত মাতুব্বরের সাথে একই উপজেলার মো.ইউছুফ মিয়রা মেয়ে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার(১৫)কে বাল্যবিবাহর আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ নিয়েগেলে তারা টেরপেয় পালিয়ে যায়। এসময় ছেলের এক ভাই আল-আমিন মাতুব্বর ও মেয়ে নানিকে পেলে তাদেরকে ছয় হাজার টাকা জরিমানা এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপণ মজুমদার বলেন, বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে। বাল্যবিয়ের সাথে কোন আপোসনাই।

আপনার জেলার সংবাদ পড়তে