বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য হলেন সাংবাদিক নুরুল হক খান

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:৩১ পিএম
বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য হলেন সাংবাদিক নুরুল হক খান
ছবি: FNS

চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক ও সংগঠক মো. নুরুল হক খান। তাঁর এ সদস্যপদ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আনন্দ বিরাজ করছে। মো. নুরুল হক খান পেশাগত জীবনে একজন সাংবাদিক। পাশাপাশি তিনি কসমো ট্রেডিং সিএন্ডএফ লিমিটেডের অপারেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে রয়েছে তাঁর সক্রিয় সম্পৃক্ততা। তিনি বাংলাদেশ তৃণমূল সাংবাদিক বরিশাল বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে সমাজের উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন। চট্টগ্রামস্থ বরিশাল বিভাগীয় সমিতির আজীবন সদস্য নির্বাচিত হওয়ায় মো. নুরুল হক খান সমিতির সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ সম্মান ও স্বীকৃতি তাঁর সামাজিক দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও বরিশাল বিভাগের মানুষের কল্যাণে এবং সমিতির উন্নয়ন ও অগ্রযাত্রায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান তিনি। তাঁর এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা সাংবাদিক নুরুল হক খানকে শুভেচ্ছ ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে