ইসলামি আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ‘কোনো এক মুনাফিকের মুনাফিকির কারণে দেশে ইসলামেরর হুকুমত কায়েম সম্ভব হয়নি। ইসলামের এক ভোটবক্স নিয়ে কাফেলা চলছিল মদিনার দিকে, স্টিয়ারিংয়ে ছিল চরমোনাই। হঠাৎ স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে। কাফেলা মদিনার দিক ছেড়ে আমেরিকার দিকে রওনা দিয়েছে। এ কারণে দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘আমড়া আমেরিকা, ভারত কিংবা অন্য কোনো দেশের ইসলাম চাঁই না। আমড়া চাঁই মদিনার ইসলাম, যে ইসলাম এ দেশের মানুষের শান্তি বয়ে আনবে।’ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার পূর্ব বাজার লঞ্চঘাটসংলগ্ন গরুর হাটে উপজেলা ইসলামি যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন ও প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২০২৪ সালের আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও সমাজে বৈষম্যের চিত্র বদলায়নি। অতীতে দলীয় পরিচয় ও ক্ষমতার প্রভাবে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে। এটি প্রকৃত ন্যায়বিচার নয়। সত্যিকারের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার প্রভাবমুক্ত থেকে আইনের শাসন নিশ্চিত করতে হবে।
উপজেলা ইসলামি যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ বক্তা ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ। এ এসময় উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম, উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন (সফিপুর হুজুর), মুলাদী উপজেলা জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, উপজেলা ইসলামি আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার, উপজেলা ইসলামি যুব আন্দোলনেরর উপদেষ্টা মাওলানা মুহা. ফজলুর রহমান, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি প্রভাষক মাওলানা মনিরুজ্জামান, উপজেলা ইসলামি যুব আন্দোলের সহসভাপতি মুহাম্মাদ জুনায়েদ সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবক মুফতি আবু ইউসুফ, মাওলানা ওবায়দুল্লাহ বরকত, উপজেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম জিহাদী, উপজেলা ইসলামি যুব আন্দোলনের উপদেষ্টা কারি আব্দুল বারী, উপজেলা ইসলামি শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আব্দুল আলেম, মুলাদী পৌর ইসলামি আন্দোলনের সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন ঢালি, বিশিষ্ট সমাজসেবক, মাওলানা বায়েজীদ হোসেন নাঈম, মুহাম্মাদ এরশাদুল হক খানসহ স্থানীয় নেতাকর্মীরা।