আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে চাটমোহরে বিএনপির বিক্ষোভ

হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা:
| আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ পিএম | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৫:৩১ পিএম
আওয়ামী লীগ সন্ত্রাসের বিরুদ্ধে চাটমোহরে বিএনপির বিক্ষোভ
ছবি: FNS

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকান্ড,নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর একটি বিক্ষোভ মিছিল দোলং মহল্লা থেরেক শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার খেয়াঘাট চত্বরে গিয়ে শেষ হয়। নেতা-কর্মীরা লাঠি নিয়ে মিছিলে অংশ নেন। পরে বালুচরস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাস,শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,যুবদলের জাবের মোল্লা,কৃষকদলের ফজলুল হক,স্বেচ্ছাসেবক দলের মাসুমসহ চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীমের নেতৃত্বে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় বক্তব্য দেন,উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন,সদস্য সচিব ফারুক হোসেন,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে