কালীগঞ্জে

আমির হামজার মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পিএম
আমির হামজার মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
ছবি: FNS

ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল বন্ধের অপচেষ্টার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি কালীগঞ্জ উপজেলা শাঁখা।
এ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের পক্ষ থেকে বলা হয়, আগামী ১৩ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় কালীগঞ্জ সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করার কথা রয়েছে মুফতি আমির হামজার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াত নেতারা অভিযোগ করেন, একটি মহল ধর্মীয় এ মাহফিল বাধাগ্রস্ত ও বন্ধ করার চেষ্টা করছে। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা নেওয়ারও চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ ধরনের উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি আইন ও বিধিবিধান অনুসরণ করে শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রশাসন মাহফিল বন্ধ করতে পারবে না এবং কোনোভাবেই গণজোয়ার ঠেকানো সম্ভব হবে না। নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন তারা। প্রশাসন মাহফিল বন্ধ করতে পারবে না এবং কোনোভাবেই গণজোয়ার ঠেকানো সম্ভব হবে না। নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন ।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কালীগঞ্জ উপজেলা শাখার আমির মো. আব্দুল হক। এ সময় তিনি মাহফিলের সংবাদটি গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে