দিঘলিয়ায় আতাই নদীর পাড়ে ঘুড়ি উড়িয়ে পাখি স্বীকার, নির্বিকার প্রশাসন

সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম
দিঘলিয়ায় আতাই নদীর পাড়ে ঘুড়ি উড়িয়ে পাখি স্বীকার, নির্বিকার প্রশাসন
ছবি: FNS

খুলনার দিঘলিয়া উপজেলার আতাই নদীর তীরে ঘুড়ি উড়িয়ে উড়ন্ত পাখি শিকারের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে এভাবে পাখি স্বীকার করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। ফলে প্রকাশ্যেই চলছে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি স্বীকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতাই নদীর পাড়ে একদল যুবক ঘুড়ি উড়িয়ে বিশেষ কৌশলে আকাশে উড়ন্ত পাখি স্বীকার করছে। প্রতিনিয়ত এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলেও তা বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে নদীর তীরবর্তী এলাকার পাখির স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম, বাতিভিটা, চন্দনীমহল কাটাবন এলাকার আতাই নদীর তীরে এবং সেনহাটি ইউনিয়ন পরিষদের সন্নিকটে ভৈরব নদীর পাড়ে স্থানীয় যুব শ্রেণি বিভিন্ন প্রজাতির পাখি শিকারে ধাপিত হয়। পাখিরা যখন পড়ন্ত বিকাল বেলা দল বেঁধে নিরাপদ আশ্রয় স্থলের দিকে উড়ে চলে ঠিক সেই সময় এ সকল যুবকেরা ঘুড়ি উড়িয়ে পাখি স্বীকার করে। ঘুড়ির সুতা পেঁচিয়ে পাখিগুলোকে নদীর মাঝে পানিতে ফেলে দেয় এবং ট্রলার নিয়ে পাখি ধরে। এভাবে তারা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে প্রতিনিয়ত পাখি স্বীকার করছে। এলাকাবাসী ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ আক্ষেপ করে এ প্রতিবেদককে জানিয়েছেন, পাখি স্বীকার ও জীববৈচিত্র্য ধ্বংসের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত স্যারের দৃষ্টি আকর্ষণ করেও কোনো প্রতিকার পাননি। ফলে এলাকার যুবকেরা পাখি স্বীকার নয় ধ্বংসের যুদ্ধে নেমেছে।
প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অথচ কিছু মানুষের অসচেতনতা ও শিকারপ্রবণতার কারণে নির্বিচারে পাখি নিধনের ঘটনা ঘটছে। এভাবে চলতে থাকলে স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এলাকাবাসীর দাবি, আতাই নদীর পাড়ে পাখি শিকারের ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে। পাশাপাশি নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পাখি স্বীকার বন্ধে প্রশাসন ও বর্ণ বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

আপনার জেলার সংবাদ পড়তে