কুষ্টিয়ার দৌলতপুরের এনসিপি নেত্রী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত বাড়িতে বুধবার দিবাগত রাতে সন্ত্রাসী হামলা পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিসংযোগের ঘটনায় দুঃখ প্রকাশ এবং তীব্রনিন্দা জানিয়েছেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ঢাকায় অবস্থানরত সংসদ সদস্য রেজ আহমেদ বাচ্চু মোল্লা এ নেক্কার জনক ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।