রাজশাহীর তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক প্রাণপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র পলাশ আলী (২৯) কে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। বুধবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধ ধর্ষণ চেষ্টার মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।
মামলার বিবরণ, এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর মুন্ডমালার একটি এনজিও নারী কর্মী বাদি হয়ে ওই এনসিপি নেতার বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলি তাকে গ্রেপ্তার করেন।
বাদির দায়ের করা মামলায় উল্লেখ করেছেন দীর্ঘদিন ধরে ওই এনজিও কর্মীকে এনসিপি নেতা পলাশ কুপ্রস্তার দেয়ার পাশাপাশি বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিলো। গত ২ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফিণ্ডের কাজ শেষে মুন্ডমালায় অফিসে যাওয়ার পথে পাচন্দর উদামুন্না পুকুরের কাছে যাওয়া মাত্র উৎ পেতে থাক ওই নেতা তাকে জাপটে ধরে ধস্তাধস্তি ও ধর্ষনের চেষ্টা করেন। এসময় ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে ওই এনজিও কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই নারী আদালতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর হাসান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।