ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৪:১৪ পিএম
ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ছবি: FNS

পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুলাডুলি রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, সকালে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ অথবা দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। পড়ে যাওয়ার কারণে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

 

আপনার জেলার সংবাদ পড়তে