রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৩:০১ পিএম
রাজশাহীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: FNS

রাজশাহীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম ইসমাইল হোসেন (২২)।নগরীর সিপাইপাড়া এলাকায় নির্মাণ কাজের জন্য নির্মিত একটি টিনশেড ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল তার মরদেহ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
ইসমাইল হোসেন ওই এলাকায় মা ও ভাইকে নিয়ে ভাড়া থাকতেন। আর নির্মাণ সাইটে প্রহরী হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। বাবার নাম জাহাঙ্গীর আলম। কয়েকদিন গ্রামের বাড়িতে থেকে এসে বৃহস্পতিবারই কাজে যোগ দিয়েছিলেন।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসমাইল হোসেন আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ নিয়ে আপাতত একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে