রাজশাহীর বাঘায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক লাক টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্রে সংলগ্ন পদ্মানদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যান্য অভিযান চালিয়ে এই জরিমানা করেন। জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন খানপুর সুগার মিলের আখ ক্রয় কেন্দ্র সংলগ্ন পদ্মানদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের করে আসছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যান্য স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বাঘা থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মালবাহী গাড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাড়ির মালিক আলম হোসেনের এক লাখ টাকা জরিমানা করে জব্দকৃত গাড়ি ছেলে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অন্যান্য বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনে অভিযোগে জরিমানা করে ব্যবহৃত জব্দকৃত গাড়ি ছেলে দেওয়া হয়েছে। এ সময় অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলন থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।