নবাগত জিয়ানগর উপজেলা ইউএনওর সঙ্গে বিএনপির নেতাদের সৌজন্য সাক্ষাৎ জিয়ানগর উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জিয়ানগর উপজেলা বিএনপি অঙ্গসংগঠন সহ ইউনিয়ন পর্যায়ের নেতারা। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা
বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, আতিকুর রহমান, শাহিদুল ইসলাম সহ বিএনপির, অঙ্গসংগঠন ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন নেতারা এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সফলতা কামনা করেন।