টাঙ্গাইলের দেলদুয়ারে সামপ্রতিক দেশজুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আরিফ হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমূখ। সমাবেশে বক্তারা সকল স্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানায়। সেই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।