কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৩:০৪ পিএম
কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
ছবি: FNS

গাজীপুরের কাপাসিয়ায় সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের মাঠ পরিদর্শন করেন গাজীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা। ১১ নভেম্বর বুধবার দুপুরে গাজীপুরের উপপরিচালক ড. আব্দুল্লাহ আল ফারুক, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. সঞ্জয় কুমার পাল (ডিএই), উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিকসহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি অফিসারগণ সরেজমিনে পরিদর্শনে আসেন।

উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে তরগাঁও ব্লক, আড়াল ব্লক, সমনানিয়া ব্লকের উত্তর সনমানিয়া গ্রাম পরিদর্শন করেন। এসময় উর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের শান্তনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং সরকারের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে