টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা

এফএনএস | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০৩:৫৩ পিএম
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা
ছবি: FNS

টাঙ্গাইলে উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুবালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে সদর উপজেলার বুরো ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে আয়োজিত এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক শিউলি সাহা। পুবালী ব্যাংক পিএলসি টাঙ্গাইল সদরের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে