গফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০২:৫৩ পিএম
গফরগাঁওয়ে ঘরের দরজা ভেঙে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: FNS

ময়মনসিংহের গফরগাঁওয়ে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
পুলিশ বলছে, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। গত বুধবার (১১ নভেম্বর) রাতে গফরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি গ্রামের কুমার ভিটা এলাকায় সোহাগ মিয়ার তিনতলা বাড়ির নিচতলায় বাসায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া আক্তারের স্বামী মোহাম্মদ জাকারিয়া। প্রায় ৪ বছর আগে মোহাম্মদ শামীমের মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান ছিল না। তারা ঐ ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় গৃহবধূ সুমাইয়ার স্বামী জাকারিয়া বাসায় বাইরে ছিলেন। বাসায় তাঁর বোনেরা ছিলেন। রাত প্রায় ৮টায় দিকে স্বামীর সঙ্গে ভিডিও কলে সুমাইয়ার শেষ কথা হয়।। এরপর সে হঠাৎ তার রুমের গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এ সময় পরিবারের সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে