ভালুকা ছাত্রলীগের মিছিল,পুলিশের ধাওয়া

মোঃ আলমগির হোসেন; ভালুকা, ময়মনসিংহ: | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ পিএম
ভালুকা ছাত্রলীগের মিছিল,পুলিশের ধাওয়া
ছবি: FNS

রাজপথ কাঁপছে শেখের বেডি আসছে স্লোগানে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হবিরবাড়ীতে ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা নিরাপদে পালিয়ে যায়। পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।
এর আগে সোমবার সন্ধায় ছাত্রলীগের ডাকা লকডাউনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়া হক সজিবের নের্তৃত্বে ভালুকা-গফরগাঁও সড়কের শান্তিগঞ্জ বাজারে ও ভাওয়ালিয়াবাজু বাজার নামাক স্থানে পৃথক দুইটি মিছিল বের হয়। মহাসড়কের বগার বাজার থেকে ভরাডোবার মাঝে পথে স্বেচ্ছাসেবকলীগ আরও একটি মিছিল বের করে।
ভালুকা মডেল থানার ওসি তদন্ত মহিদুল ইসলাম জানান,সকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী মহাসড়কের হবিরবাড়ী মিছিল করার প্রস্তুতি নিয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ তৎপর রয়েছে। কোথাও কোন মিছিল বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের দুইজনকে আটক করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে