আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সেই বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এবার তাদের মাটিতেই খেলবে বাংলাদেশ। তার আগে টাইগারদের নিয়ে ভীষণ সতর্ক দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকা এমনিতেই পেস-স্বর্গ হিসেবে পরিচিত। তার ওপর বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে, এই দুই ভেন্যু পেসারদের জন্য একটু বেশিই সহায়ক। এদিকে পেস বোলিংয়ের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম সেরা দলগুলোর একটি। নাহিদ রানা না থাকলেও হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা কী করতে পারেন তা ভালো করে জানা আছে বাভুমার। এ কারণেই যেন বাংলাদেশকে নিয়ে একটু বাড়তি সতর্কতা। টাইগার পেস ইউনিটকে প্রশংসায় ভাসিয়ে বাভুমা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারেন বাংলাদেশের পেসাররা। তিনি বলেন, ‘আমড়া যে ভেন্যু দুটিতে বাংলাদেশের বিপক্ষে খেলব, তা ফাস্ট বোলারদের জন্য সহায়ক। আর ফাস্ট বোলিংয়ের প্রাচুর্য বাংলাদেশের আছে। তাই ব্যাটিংয়ে আমাদের সব কাজ ঠিকভাবে করতে হবে। একইসাথে ভালো প্রস্তুতি নিতে হবে। আর মানসিকভাবে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না।’ বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ বাভুমা। দক্ষিণ আফ্রিকায় টাইগারদের কোনো টেস্ট জয়ের কীর্তি না থাকলেও অস্ট্রেলিয়ার ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর স্বভাবতই বাংলাদেশ এবার পাচ্ছে বাড়তি মর্যাদা। বাংলাদেশকে হালকাভাবে দেখা হবে না জানিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট দুনিয়ায় এখন সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে চাপে ফেলতে পারে। আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে আমড়া ভালোভাবে প্রস্তুতি নিব। আমড়া অবশ্যই ওদের হালকাভাবে নিব না।’ এ সময় টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বাংলাদেশ সফরের প্রসঙ্গও উঠে আসে। চোট আক্রান্ত বাভুমার অনুপস্থিতিতে বাংলাদেশে এসে দুটি টেস্টই জিতেছিল প্রোটিয়ারা, যা তাদের ফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিল। বাভুমা বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশে খেলা ঐ সিরিজ আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যাত্রাপথে সহায়তা করেছিল। উপমহাদেশে খেলা কখনও