র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন হৃদয়

এফএনএস | প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ০৭:০২ পিএম
র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন হৃদয়
ছবি: FNS

আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন বাংলাদেশের তওহিদ হৃদয়। আইসিসির টেস্ট ব্যাটারদের মধ্যে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে রয়েছেন তিনি। এছাড়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদও এগিয়েছেন। সর্বশেষ সিলেট টেস্টে প্রথম ইনিংসে ২৪২ রানের হার না মানা এক ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন তওহিদ হৃদয়। দ্বিতীয় ইনিংসে খেলেন ৮২ রানের ইনিংস। সেই সুবাদে এবার র‌্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন হৃদয়, বর্তমানে রয়েছেন ৬০ নম্বরে। এছাড়া বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৬ ধাপ এগিয়ে রয়েছেন ৩২তম স্থানে। বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২ নম্বরে রয়েছেন। এছাড়া কাভেম হজ এগিয়েছেন ১২ ধাপ, আছেন ৫২তম স্থানে। আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ ৬ ধাপ এগিয়ে রয়েছেন ৭ম স্থানে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে যেকোনো ক্যাটাগরিতে প্রথম আফগান ক্রিকেটার হিসেবে সেরা দলে জায়গা পাওয়ার ইতিহাস গড়লেন রহমত। বাংলাদেশ সিরিজে ২ ম্যাচে ১৬ উইকেট নেওয়া স্পিনার জোমেল ওয়ারিকান ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯ নম্বরে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে ৩১ নম্বরে উঠেছেন তিনি। ওয়ারিকানের সতীর্থ জাস্টিন গ্রিভস অলরাউন্ডারদের মধ্যে ১ ধাপ এগিয়ে ৮ম স্থানে রয়েছেন। টেস্টে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, ব্যাটিংয়ে ইংল্যান্ডের হ্যারি ব্রুক এবং অলরাউন্ডারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন শীর্ষস্থান অক্ষত রেখেছেন।