কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের ও কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই যুক্তরাষ্ট্রের স্ট্যাট সিনেট নির্বাচনে ৫ম বারের মত ৫নং আসনে নির্বাচিত হয়েছেন কৃতি সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন। তার এই খবর পাওয়ার পর জন্মভূমি বাজিতপুর আনন্দের জোয়ার বহিয়াছে। স্থানীয় বাসিন্দারা আনন্দ মিছিল বের করার পাশাপাশি একে অপরকে মিস্টি খাইয়ে বিজয়ের উল্লাস করেছেন। প্রকাশিত নির্বাচনের তথ্য ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী গত ৩ নভেম্বর অনুষ্ঠিত জর্জিয়ার মধ্যবর্তী নির্বাচনে স্ট্যাট সিনেট ডিস্ট্রিক্ট-৫ শেখ মুজাহিদুর রহমান চন্দন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ফলাফলে তার অনুকূলে ৩৫ হাজার ১০১টি ভোট দেখানো হয়েছে। এর আগে গত ১৯ মে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে রবিন ম্যাককয়কে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন তিনি। তার এই ঐতিহাসিক নির্বাচনের খবর ছড়িয়ে পড়ার পর বাজিতপুরসহ তার জন্মভূমি সরারচরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সাধারণ মানুষ মনে করেন, বাংলাদেশের থেকে গিয়ে যুক্তরাষ্ট্রের মত একটি অঙ্গরাজ্যের পরাশক্তির মঙ্গলবার রাজনীতিতে ধারাবাহিকভাবে তিনি অত্যন্ত গর্বের সাথে কাজ করে যাচ্ছেন। শেখ মুজাহিদুর রহমান চন্দন ১৯৮১ সালে উচ্চ শিক্ষার উদ্দেশে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো। তিনি জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের ১ম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্রুত হিসেবে ১ম নির্বাচিত হন। এরপর ২০২০, ২০২১, ২০২২ ও ২০২৪ সালে বিপুল ভোটে জয়ী হন। সর্বশেষ ২০২৬ সালে ৫ম বারের মত নির্বাচিত হওয়ায় বাজিতপুর বাসী এ সন্তানের জন্য গর্বিত। পারিবারিকভাবে তিনি বাজিতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ নজিবুর রহমানের সন্তান। তার বাবা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ভারতের আগরতলায় জয় বাংলা যুব শিবির ক্যাম্প সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।