কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কিশোরগঞ্জ-বাজিতপুর-পিরিজপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার দিবাগত গভীর রাতে দাড়িয়ে থাকা ভৈরব মহিলা কলেজের ব্যবহৃত একটি বিআরটিসি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে ছায় হয়ে গেছে। স্থানীয়দের দাবি এই বাসটি প্রায় কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার পিরিজপুর বাজারের বাসমহল ভূমি অফিস সংলগ্ন কিশোরগঞ্জ -বাজিতপুর- পিরিজপুর মহাসড়কের পার্শ্বে এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা-মেট্রো-ব-১১৫১৮৪। স্থানীয় সূত্রে জানা গেছে, পিরিজপুর বাজারের পাহাড়াদাররা জানান, একদল মুখোশদারী ব্যক্তি মটরসাইকেলে এসে বাসটিতে আগুন দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেছে বলে তারা ধারণা করছেন। ১০ নভেম্বর দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ একদল ছাত্রলীগের পূর্বঘোষিত ধর্মঘটের আগে অগ্নি সংযোগের ঘটনায় এলাকায় চাঞ্জল্যের সৃষ্টি হয়েছে। পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটন বলেন, বাসে আগুন দেওয়ার ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়। এরার ফ্যাসিবাদী কায়দায় ছাত্রলীগ ও যুবলীগ সংগঠনে জড়িত। তবে এই ঘটনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার জন্য দায়ী। তবে তার এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বক্তব্য পাওয়া যায়নি। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এসময় বিএনপি ও জামাতের নেতাকর্মীরা ও সহযোগীতা করেন। আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এই বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম শহিদুল্লাহ বলেন, এই বিষয়ে অভিযোগের প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন।