নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ এবাদুল হক এর নেতৃত্বে এবং গজারিয়া উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মধ্য বাউশিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মিছিলটি বের করা হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা আওয়ামী লীগের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্লোগান দেন এবং মহাসড়কে সতর্ক অবস্থান নেন।
উক্ত প্রতিবাদ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মান্নান মেয়াজী, বঙ্গ নজরুল মেম্বার, নজরুল ইসলাম মেম্বার, আল আমিন মেম্বার সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা চালায়, তবে গজারিয়া উপজেলা বিএনপি ও বাউশিয়াবাসী তা শক্ত হাতে দমন করবে। মহাসড়কসহ বাউশিয়ার প্রতিটি কোণায় শান্তি বজায় রাখতে তারা সর্বদা পাহারায় থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।