কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা, হত্যা ও বিভিন্ন মামলার আসামি সহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। এঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুব সাধারণ সম্পাদক ওয়াসিম কবিরাজ (৪০) সহ দুই নেতা রয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা
হয়।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, হত্যা ও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। তাঁদের মধ্যে একজন তার পিতা হত্যা মামলার আসামি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে আটক ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।