বিশ্বম্ভরপুরে পিএফজি ও ওয়াইপিএজি-এর স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৫:৫৫ পিএম
বিশ্বম্ভরপুরে পিএফজি ও ওয়াইপিএজি-এর স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি: FNS

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি ও ওয়াইপিএজি-এর উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব বিষয়ক সমন্বয় সভা সোমবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ কনফারেন্সরুমে অনুষ্ঠিত হয়। পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার এর সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজির সামছুল কবির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের সিলেট এরিয়া কো-অর্ডিনেট নাজমুল হুদা মিনা। সভার শুরুতে পিএফজি ও ওয়াইপিএজি-এর কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট জানুয়ারির ২৭ এর পর থেকে এ প্রজেক্ট আর চলমান রাখবে না তাই আমড়া যেহেতু আমড়া দীর্ঘদিন যাবৎ পিএফজির সাথে আছি আমড়া আশা করি একাজটি আমড়া সচল রাখবো। পিএফজির মেয়াদ শেষেই আমড়া পিএফজির লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে প্রত্যয় সমাজ কল্যাণ সংস্থা বিশ্বম্ভরপুর নামে কার্যক্রম পরিচালনা করবো। আবার যদি হাঙ্গার প্রজেক্টের কোট প্রকল্প বিশ্বম্ভরপুর আসে এবং আমাদের কাজ করার সুযোগ হয় তাহলে আবারও করবো।
সভায় বক্তব্য রাখেন, পিএফজি সদস্য পিস এম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি সপন কুমার বর্মণ, পিএফজি সদস্য মিজানুর রহমান, নাছির উদ্দিন, আজিজা খাতুন, মিনাজ পারভিন, আব্দুস সামাদ, হুসাইন আহমদ, গোলাপ মিয়া, মালানা মাওফিকুল ইসলাম, অর্চনা, রাবিয়া, সুফিয়া বেগম, ইয়থ পিস এম্বাডের গ্রুপের ইমরান হুসাইন, হিরণ, রত্না, মিনারা আক্তার, সাগর দেবনাথ, তারেক, তাইবা আক্তার তোহা, সুইটি দে, সুমাইয়া,পিহা, তুফাজ্জল প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে