মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম
মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা
ছবি: FNS

হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের অভিযোগে জাহাঙ্গীর আলম এক মৎস্য খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার ২ নং চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আব্দুর রউফের ছেলে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়ের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুর রহমান, পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে