কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা বাজারের সোনাইকুন্ডি সড়কে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
জানাগেছে রবিবার মধ্যরাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে উৎপন্ন আগুনে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খোকন টেলিকম এর মালিক খোকন জানান, তার দোকানে থাকা মোবাইল ও নগদ টাকা ১ লাখ ৬৭ হাজার সহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোহেল সু-প্যালেস’র মালিক সোহেল মোল্লা জানান, তার জুতার দোকানে প্রায় ৮ লক্ষ্য টাকার মালামাল ও নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। কুমোদ হেয়ার ড্রেসিং এর মালিক শ্রী কুমদ চন্দ্রশীল জানান, তার ঘরে থাকা আসবাবপত্র নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগীরা একরকম নিঃস্ব হয়ে গেছে। মধ্যরাত ১২টা থেকে ২টা পর্যন্ত আগুনের তীব্রতা বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ ধারণ করে। বাজারের কর্মরত নাইট গার্ড দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়, ভেড়ামারা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। সকালে দোকানদারদের আহাজারিতে এলাকা ভারী হয়ে ওঠে। আগুনের তীব্রতায় দোকানঘর গুলি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর জানান অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে প্রায় ৩৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এমন দুর্ঘট কাম্য নয়, সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে।