দাকোপের সুতারখালীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্হাপনা কমিটির ঘূর্ণিঝড় জাতীয় আগাম কার্যক্রম নীতিমালা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্টের খুলনা জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান কে এম আশরাফুল আলম নান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি এস এ রহমান বাবুল। বক্তৃতা করেন সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, জেলা রেড ক্রিসেন্টের সদস্য রাজিব হুমায়ুন রাজু, তরিকুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার ফাহিম আহমেদ, প্রোগ্রাম অফিসার জোবায়ের আহমেদ, আসমা আক্তার পপি, শেখ ফারুক, কাজি তাহসিন হাসান, ইউপি সদস্য সুশান্ত কুমার ঢালি, মুরারী মোহন হালদার, মিহির রায়, জাহিদ হাসান, শেখ জহির, আইয়ুব আলী ঢালি, শেখ মহাসিন, নিমাই রায়, সুলতা সরদার, জাহিদা বেগম, বেবী নাজনিন, আবু মুছা গাজি, জি এম রবিউল ইসলাম, জি এম ফারুক, মেহেদি হাসান বাবু, জি এম রমজান, খান রায়হান, সাইফুল ইসলাম, শামসুর রহমান খান, ইদ্রিস আলী শেখ, শিল্পী বেগম, নুরুল ফকির, আসলাম শেখ, আঃ রহমান খানসহ আর অনেকে।