তালা উপজেলার খলিষখালী বাজারে মোটর সাইকেলের ধাক্কায় প্রান গেল আব্দু সবুর (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার সময় খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয। সোমবার রাত ৯টার দিকে খলিষখালী বাজারে রাস্তা পারাপারের সময পাটকেলঘাটা গামী চলন্ত মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। মারাত্বক আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। এর পর তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা ধীন অবস্থায় আজ বেলা ১২ টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দু সবুর পাটকেলঘাটা থানার দুধলাই গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে।প্রত্যক্ষদর্শী গিয়াসউদ্দীন জানান, আব্দু সবুর রাস্তা পার হচ্ছিল এ সময় হঠাৎ দ্রুতগামী মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যায় এতে সে মারাত্বক আহত হয়। খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন দূর্ঘটনায় আব্দু সবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোট লেখা পর্যন্ত নিহতের মরদেহ বাড়িতে পৌঁছায়নি। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।