পাবনার চাটমোহরে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খেয়ে সোনিয়া খাতুন (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মৃত আবু সাঈদের মেয়ে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরের দিকে।
জানা গেছে,সোনিয়া সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন জানার পর সোনিয়াকে উদ্ধার করে প্রথমে চাটমোহর এবং পরে পাবনা জেনালেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনিয়ার পিতা প্রায় ১ মাস আগে মারা গেছেন।