রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৪২

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৫৬ পিএম
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেফতার ১৪২
ছবি: FNS
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে এ ১৪২ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।  শনিবার রাত সাড়ে ১০ টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  রোববার (৮ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জাধীন এলাকায় বিভিন্ন অপরাধে মোট ৫৫টি মামলা এবং বিভিন্ন অভিযোগে ১৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে মোট ১৪৫টি অভিযান পরিচালিত হয়েছে। এ সময়ে রাজশাহী রেঞ্জে কোনো খুন, খুনসহ ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা বা ঘটনা ঘটেনি। তবে এ সময় চুরি সংক্রান্ত ৪টি এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২টি মামলা রেকর্ড করা হয়েছে। অন্যান্য খাতে মামলার সংখ্যা ৪৯টি। পাশাপাশি এ সময়ে ৫টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ১৪২ জনের মধ্যে পরোয়ানা মূলে ৬০ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৬৬ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ১ জন রয়েছেন। এর বাইরে মাদকবিরোধী অভিযানে মোট ২৭ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানকালে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, ২৫১ পিস ইয়াবা, ১শ’ পিস ট্যাপেন্টা, ৮৯.৫ লিটার চোলাই মদ এবং ১শ’ গ্রাম গাঁজা। এছাড়া ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনো চোরাচালান পণ্য উদ্ধারের ঘটনা ঘটেনি। রাজশাহী রেঞ্জের বিভিন্ন ইউনিটে সাধারণ মানুষ নিয়মিত পুলিশি সেবা গ্রহণ করছেন। ২৪ ঘণ্টায় মোট ৮৬৭ জন সেবাগ্রহীতা পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ৫ হাজার ৭শ’ ৮০ জন সেবা গ্রহণ করেছেন।
আপনার জেলার সংবাদ পড়তে