সুজানগরে উন্নত জাতের পেঁয়াজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:১৫ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৪:১৮ পিএম
সুজানগরে উন্নত জাতের পেঁয়াজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
ছবি: FNS

পাবনার সুজানগরে উন্নত জাতের পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণের কৌশল বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। দেশের নির্ভরযোগ্য এবং খ্যাতি সম্পন্ন বীজ উৎপাদন প্রতিষ্ঠান এ,আর সিডস লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ আলু ও পেঁয়াজ বীজের মূল্যশৃঙ্খল ও জলবায়ু সহনশীল হিমাগার সংরক্ষণ ব্যস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। রোববার দিনভর সুজানগর বিআরডিবির প্রশিক্ষণ কক্ষে শুরু হওয়া ওই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ২০জন পেঁয়াজ চাষি অংশ নেয়। এতে সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ দেন এআর সিডস লিমিটেডের ম্যানেজার মোঃ শামীম আলম, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ সাজেদুল হক, বাজার উন্নয়ন অফিসার মোঃ ইব্রাহিম আলী সরকার ও বাজার উদ্যোক্তা সেবী খাতুন।