চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদ্যাপিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৭ পিএম
চাটমোহরে জাতীয় সমবায় দিবস উদ্যাপিত
ছবি: FNS

“করব সমবায় গড়ব দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরেও পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষ্যে রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে বের হয় বর্নাঢ্য র‌্যালি। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্সিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সি.যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম। বক্তব্য দেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,চাটমোহর পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী সমিতির  সাধারণ সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আঃ মুতালিব প্রাং,সমবায়ী শহিদুল ইসলাম,আভাষ গমেজ,জ্যাকব রিবেরু প্রমুখ। অনুষ্ঠানে ৫ জন সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়।   


আপনার জেলার সংবাদ পড়তে