আমতলী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যা লী ও আলোচনা সভা। রবিবার সকাল ১০ টায় আমতলী একে সরকারি হাই স্কুল থেকে বর্নাঢ্য র্যা লী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নতুন বাজার চৌরাস্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র পদপ্রার্থী মো: জালালা উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন ভিপি , সাবেক যুগ্ন আহ্বায়ক এ্যাড: নাসি উদ্দিন তালুকদার, মো: কামরুজ্জামান হিরু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: কবির উদ্দিন ফকির , বিএনপি নেতা-মো: আমিনুল ইসলাম সোহেল তালুকদার, সৈয়দ আসাদুজ্জামান কাওসার, মো: আবুল কালাম আজাদ, কায়েসুর রহমান ফকু, এ্যাড: জসিম উদ্দিন, এ্যাড: মাহবুব আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, জামাল উদ্দিন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিআরডিবি চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন প্রমুখ।