এফএনএস (বরিশাল প্রতিবেদক) :

সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৮ এএম
সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তালাক দিয়েছে স্বামী
ছবি: FNS

সাত বছরের দাম্পত্য জীবন। একসাথে পথচলার দীর্ঘসময় পেরিয়ে গেলেও সংসারে আসেনি কোন সন্তান। আর সেই সন্তান না হওয়ার বিষয়টিকে ঘিরেই ভাঙনের মুখে পরেছে একটি সংসার। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষপর্যন্ত পা ধরে আকুতি মিনতী করেন অসহায় স্ত্রী ইতি আক্তার। কিন্তু স্ত্রীর এমন আকুতি মিনতীতেও মণ গলেনি স্বামীর।

পাথরের মতো কঠোর অবস্থানে বসে থেকে স্বামী চাইছেন বিচ্ছেদ। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরা একটি ভিডিওতে এমন করুন দৃশ্য দেখা গেছে।

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে বসে স্বামীকে তালাক না দেয়ার জন্য বার বার অনুরোধ করছেন স্ত্রী। একপর্যায়ে স্বামীর পা ধরে বিলাপ করে কান্নাজড়িত কন্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন অসহায় স্ত্রী। তবে স্ত্রীর সেই আকুতি মিনতীতে স্বামীর মণ গলেনি। অবশেষে শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে ডির্ভোস দিয়েছেন তার স্বামী। ফলে ইতি আক্তারের সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। স্থানীয় সংবাদ কর্মীরা জানিয়েছেন, ওই নারীর স্বামী জানিয়েছেন দেশের বিভিন্ন স্থানের চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করিয়ে তিনি জানতে পেরেছেন তার স্ত্রী কখনোই মা হতে পারবেনা। তাই তিনি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করবেন না। অবশেষে সাত বছরের সংসার করা স্ত্রীকে শুধু সন্তান না হওয়ার অজুহাতে ডিভোর্স দিয়েছেন ওই স্বামী। ফলে সাত বছরের ওই দম্পতির সংসার জীবনের অবসান ঘটেছে।

অসহায় ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে। আর পাষণ্ড স্বামীর বাড়ি মেহেন্দিগঞ্জের বাবনের চর এলাকায় হলে বর্তমানে তারা নরসিংদীতে বসবাস করছেন। স্থানীয় সংবাদ কর্মীদের কাছে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিভোর্সপ্রাপ্ত অসহায় নারী ইতি আক্তার।

আপনার জেলার সংবাদ পড়তে