কলাপাড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্যাপন

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৪:১০ পিএম
কলাপাড়ায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্যাপন
ছবি: FNS

পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় যৌথভাবে আয়োজিত দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উপজেলা প্রশাসন ক্যাম্পাসে এ উপলক্ষ্যে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ পায়রা মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’- প্রতিপাদ্য বিষয় নিয়ে দিবসটির আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী। তিনি স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসীন সাদেক, উপজেলা বিএনপির সভাপতি হাজি হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তওহিদ নান্নু মুন্সী, খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সহসভাপতি মোঃ নুরুল হক প্রমুখ। দিবসে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় প্রয়াস প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীসহ একতা, জনতা, সততা ও সমতা কো-অপারেটিভ এর সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দিবস উপলক্ষ্যে দুইটি সমবায় সমিতি ও পাঁচজন সমবায়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমবায় দিবসকে ঘিরে সমবায়ী প্রতিষ্ঠানগুলোতে ছিল ব্যাপক প্রস্তুতি।

আপনার জেলার সংবাদ পড়তে