বাজিতপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:৪২ পিএম
বাজিতপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা
ছবি: FNS

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আওতাধীনে আজ রবিবার সকাল ১১ টার দিকে সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ এরশাদ রিকাবদারের নেতৃত্বে এক বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু। এসময় সমবায়ের স্লোগান ছিল করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে সমবায় দিবসে বক্তব্য রাখেন, এ্যাসিলেন্ড শাহরুখ আলম শান্তনু, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ এরশাদ রিকাবদার, সংসদ সদস্যের একান্ত সচিব মোঃ ওয়াসিমুল হক, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন ও বিশিষ্ট ব্যবসায়ী- সমাজ সেবক মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে সমবায়ীদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে