বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।