দৌলতখানে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০২:২৯ পিএম
দৌলতখানে জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা
ছবি: FNS

ভোলার দৌলতখানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। 

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান।  বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সমবায় অফিসার মোঃ আবুল কালাম আজাদ। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা মমিনুল আলম, বিএনপি নেতা তরিকুল ইসলাম মাস্টারসহ জন প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ ।

আপনার জেলার সংবাদ পড়তে