কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০১:৫২ পিএম
কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
ছবি: FNS

কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা সদরে এ উপলক্ষ্যে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে ও কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার সঞ্চলনায় এ উপলক্ষ্যে  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন অফিসার মোঃ বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃঙ আহাদ আলী, কয়রা আইনজীবী সমিতির  এ্যাডঃ আকবার হোসেন, এ্যাডঃ আনিছুর রহমান, সহকারী সমবায় অফিসার মোঃ তোরাব আলী, সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালি মিস্ত্রি, সুমিত্রা মুন্ডা, কমলেশ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে