বাজিতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ পিএম
বাজিতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
ছবি: FNS

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে আজ শনিবার বিকেলে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে মোস্তাফিজুর রহমান মামুন বলেন, গৎ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন মামলায় জেল খেটেছেন। আজ মুক্ত অবস্থায় স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এনে দিয়েছেন। এদিকে, আজ সকালে বাজিতপুর নিকলী বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহেসানুল হুদার নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া , জেলা যুবদলের সহ-সভাপতি এড. শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম। অন্যদিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পালিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে