দেলদুয়ারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন

এফএনএস (মোঃ অপু তালূকদার শিপলু; দেলদুয়ার, টাঙ্গাইল) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম
দেলদুয়ারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
ছবি: FNS

টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন করা হয়েছে। ৭ নভেম্বর শনিবার এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আয়োজন করে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মর্তা ডা. বিদ্যুৎ কুমার সাহা, উপজেলা প্রেসক্লাব সাভাপতি মো. নুরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহেদুল্লাহ্ মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমূখ। 

জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির সামনে দেশাত্মবোধক গান ও লোকজ নৃত্য পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে