খুলনার পাইকগাছায় সূ-সাহিত্যিক কাজি ইমদাদুল হকের ১৪৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সাহিত্যিকের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, কবিতা আবৃত্তি, আলোচনা সভা, সম্মাননা পত্র ও পুরস্কার প্রদান। বুধবার ১১ টায় উপজেলার নতুন বাজার কার্যালয়ে কাজি ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শংকর প্রসাদ দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাজি ইমদাদুল হক স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাজি ইমদাদুল হক স্মৃতি পরিষদের উপদেষ্টা কবি ও ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি, কবি, লেখক, শিল্পী ও অবসরপ্রাপ্ত উপজেলা খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী (ফিরোজ), নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর প্রসাদ মুনি। বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, সাহেব আলী, জিএম হারুন আর রসিদ, সমাজ সেবক সাথি সরকার, লিনজা আক্তার মিথিলা ও রিমি আক্তার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীসহ এলাকার সুধিজন। মাধ্যমিক স্কুল পর্যায়ে কাজি ইমদাদুল হক এর কর্মময় জীবনী রচনা প্রতিযোগিতায় শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষার্থী আনিসা ইসলাম প্রথম স্থান, নিঝুম সওদা এশা ও রিমি গাইন মিথিলা দ্বিতীয় স্থান, সুমাইয়া সুলতানা তৃতীয় স্থান এবং কুইজ প্রতিযোগীতায় লিনজা আক্তার মিথিলা প্রথম স্থান, রাইসা আক্তার মুন দ্বিতীয় স্থান ওপাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আবির সরকার (অভ্র) তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শহিদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রতিযোগী ৩০ জন ছাত্র- ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়েছে।