দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৬, ০৮:৪৪ এএম
দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে  সংবর্ধনা

কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হয়ে দৌলতপুর উপজেলা বিএনপি সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল দৌলতপুরের নির্বাচিত বিএনপির দলের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির  সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে বুধবার দুপুরে  তার কার্যালয়ে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাকুর আহমেদ, উপজেলা  কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি শহীদ সরকার মঙ্গল,বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষমোঃ রেজাউল করিম,দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি মোঃসাইফুল ইসলাম( শাহীন), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃরাশেদূল হক শামীম, যুবদলের আহবায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু। এছাড়াও বিআরডিবির অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয়  বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে