নাসিরনগরে

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ০৪:৪৮ পিএম
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে  নাসিরনগর উপজেলা যুবদলের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে আনন্দ র‌্যালিতে উপজেলা বিএনপি,উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ  নেতাকর্মীরা র‌্যালীতে অংশ নেন। র‌্যালিটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন,“১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি নেতাকর্মীদের অবিচল আনুগত্য ও সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য অনুকরণীয় উদাহরণ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী। উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,সিনিয়র সহ-সভাপতি কে এম খালেদ,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের সেন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক  ইয়াছিন মাহমুদ,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাসার রনি। সভায় উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব এম নাসির রহমান,উপজেলা শ্রমিকদলের সভাপতি এমরান মিয়া,যুবদল নেতা আবদুল মোনায়েম,আবদুল বাতেন শরীফ, তৌহিদুল রহমান,ফয়েজ উদ্দিন, তোষার মোল্লা,মুখলেছুর রহমান,রুবেল মেম্বার,অনু মিয়া,মাওলানা আরিফুল ইসলাম,ছাত্রদল নেতা একেএম তাকিউল ইসলাম,শরীফুল ইসলাম ভূইঁয়াসহ উপজেলা ও ইউনিয়ন যুবদল এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিএনপি,যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল থেকেই  উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুনসহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

আপনার জেলার সংবাদ পড়তে