ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। তিনি বলেন মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। মাদক নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা উন্নয়নসহ মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
আজ মঙ্গলবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিলের সঞ্চালনায় সহকারী কমিশনার(ভূমি)চৌধুরী বিশ্বনাথন আনন্দ,থানার অফিসার ইনর্চাজ(ওসি)শাহিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অদিতি রায়, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার শামিউল বাছির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল কাদির, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস,কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম,উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক একেএম আমিনুল ইসলাম,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুস সাত্তার,বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আইনশৃংখলা কমিটির সসদ্যগণ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক জুয়া,চুরি,ডাকাতি,বাল্যবিবাহ, যৌতুক,নারী-নির্যাতন,ইভটিজিংরোধ,সরকারি খাস জমি অবৈধ দখল-উচ্ছেদ,গ্রাম আদালত সক্রিয়করনসহ সেপ্টেম্বর মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন ও সিদ্ধান্ত গৃহীত হয়।